,

বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। রোববার (১৯ জুন) অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন।

এ সময় বন্যাদুর্গত এলাকাগুলোতে বিশেষ নজর দিতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বন্যায় মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। বন্যার পানি নামার সময় দেশের অন্য এলাকাও প্লাবিত হতে পারে। সেজন্য আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আজ সুনামগঞ্জ থেকে পানি কিছুটা নামতে শুরু করছে। এদিকে, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বন্যা হতে পারে। এ বিষয়ে আগে থেকে সতর্ক অবস্থানে আছি। পানি নিষ্কাশনের জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি জীবনমানও স্বাভাবিক রাখতে হবে।

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা পরীক্ষা বন্ধ করে দিয়েছি। ১০ থেকে ১২ বছর পর পর বড় ধরনের একটা বন্যা দেশে আসে। এবারও অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম। এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। বন্যায় মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

অনুষ্ঠানে দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, এখনকার ছেলে-মেয়েরা ডাংগুলি, হাডুডু খেলা ভুলতে বসেছে। এসব খেলা তারা খেলেনি। ডাংগুলি ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য