,

যে কারণে মা হতে পারেননি রেখা

news-image

অনলাইন ডেস্ক : জীবনে কোনো পুরুষের ভালোবাসা পাননি। আর সে কারণেই অপূর্ণ থেকে গেছে মা হওয়ার সাধ। কিছুদিন আগে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন আক্ষেপেই প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রেখা।

তিনি বলেন, অনেকগুলো সন্তান চাইতাম আমি। কিন্তু কোনো কৃত্রিম উপায়ে নয়। স্বাভাবিক ভাবেই তারা পৃথিবীতে আসবে এমন ভেবেছিলাম। কিন্তু মা হতে আমার জীবনে একজন পুরুষ সঙ্গীর অভাব ছিল। অচেনা পুরুষের বীর্য নিয়ে বা ‘আইভিএফ’-এর সাহায্যে কোনোদিন মা হওয়ার কথা ভাবিনি।

১৯৭০ সালে ‘শাওন ভাদোঁ’ সিনেমা দিয়ে বলিউডে রেখার আত্মপ্রকাশ। তার অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিগত জীবন সব কিছুই যেন রহস্যময়। সেই সময় দিল্লির ব্যবসায়ী মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার। অজ্ঞাত কারণে হঠাৎ আত্মহত্যা করেন মুকেশ। পরে জানা যায়, অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে মালাবদল করেছেন রেখা। কিন্ত বিনোদের মা বিষয়টি মেনে নেননি। ফলে স্বীকৃতি পায়নি সেই বিয়ে।

অপরদিকে রেখার সঙ্গীদের তালিকায় রয়েছে বলিউডের অনেক নায়কের নাম। কিন্তু পরিণতি পায়নি কোনো সম্পর্কই। এক বিয়ের অনুষ্ঠানে শাখা-সিঁদুর পরা রেখাকে দেখে বলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছিল। তারও আগে অমিতাভ-রেখার প্রেমকাহিনি ধরা পড়ে সেলুলয়েডের পর্দায়। সেই ‘সিলসিলা’ নিয়ে গুঞ্জন এখনো থামেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য