,

ছেলের গান শুনে হাসলেন মৌসুমী (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কদিন ধরেই শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর প্রসঙ্গ। তাদের নিয়ে আলোচনার বিষয়বস্তু হলো- তাদের সংসার জীবন ভালো যাচ্ছে না, চিত্রনায়ক জায়েদ খান বিরক্ত করছেন মৌসুমীকে ও একই ছাদের নিচে বসবাস করলেও দেখা হচ্ছে না সানী-মৌসুমীর। সবকিছু মিলিয়ে এই তারকা দম্পতিকে নিয়ে বুঁদ হয়ে আছে নেট দুনিয়া।

এরইমধ্যে সানী জানিয়েছেন, একই বাড়িতে বসবাস করলেও প্রায় দেড় মাস ধরে দেখা ও কথা হচ্ছে না মৌসুমীর সঙ্গে। অবশেষে একসঙ্গে দেখা মিলল এই তারকা-জুটির। তাও আবার খাবার টেবিলে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সানী তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা মিলল পুরো পরিবারের। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

এরপর আজ শুক্রবার দুপুরে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে উঠে আসে ছেলে ফারদিন গান গেয়ে মা মৌসুমীকে হাসানোর চেষ্টা করছেন। আর সফল হয়েছেন তিনি। এ সময় ওমর সানীকে পাশে দাঁড়িয়ে কিছু খেতে দেখা যায়।

তবে ছবি ও ভিডিওটি কবে করা সে বিষয়ে বিস্তারিত কিছুই জানান যায়নি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পরই ছবিটি তোলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য