,

প্রথমবার জুটি হলেন জোভান-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। নাটক-টেলিছবির কাজ নিয়েই তার যত ব্যস্ততা। অন্যদিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বেশিরভাগ সময়ই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে মাঝেমধ্যে সময় পেলে অভিনয় করেন বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অভিনয় করেছেন একটি নাটকে। ‘রিস্কি লাভ’ নামের নাটকটিতে মিম প্রথমবার জুটি বেঁধেছেন জোভানের সঙ্গে। এটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। জোভান বলেন, ‘প্রথমবার মিমের সঙ্গে কাজ করলাম। সে অনেক ভালো একজন মেয়ে। মজা করেই পুরো কাজটি করেছি আমরা। অনেকগুলো লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। গরমের মধ্যে শুট করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। আশা করছি, আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’ মিম বলেন, ‘সময় আর সুযোগ পেলে নাটকে কাজ করি। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল অভিনয়ের সম্মতি জানাই। নতুন এ নাটকের গল্পটি ভালো লেগেছে। আমার আর জোভানের রসায়ন দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ^াস।’ নির্মাতা জানান, আসন্ন ঈদুল আজহায় বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য