সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বছরের বিয়ে ভেঙে গেলেন নতুন সংসার পাততে, ফিরিয়ে দিলেন প্রেমিক

news-image

অনলাইন ডেস্ক : চৌদ্দ বছরের সংসার ছিল আমান্ডা ট্রেনফিল্ডের। ‘প্রেমিকের’ সঙ্গে এক রাতের আলাপেই দীর্ঘদিনের সংসার ভেঙে দেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত এই নারী। তারপর ছুটে যান প্রেমিকের কাছে, কিন্তু প্রেমিক তাকে গ্রহণ করেননি। শেষমেষ শূন্য হাতেই ফিরতে হয়ে আমান্ডাকে।

নিজের এমন কর্মকাণ্ড নিয়ে একটি বই লিখে ফেলেছেন আমান্ডা। বইটি প্রকাশ পেতেই সামনে চলে আসে সেই ঘটনা। বইয়ের নাম, ‘হোয়েন আ সোলমেট সেজ নো’। বইটিতে আমান্ডা জানিয়েছেন, প্রাক্তন স্বামীর সঙ্গে একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তিনি। সেখানেই জেসন নামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তার। আমান্ডা জানিয়েছেন, জেসনকে দেখেই তার অনেক ভালো লেগে যায়। এমন আবেগ নাকি তিনি আগে কোনোদিন কারও জন্য অনুভব করেননি। অন্তরঙ্গতার পর, ফেরার সময় তিনি জেসনের কানে কানে এ কথাও বলে আসেন যে, এ দেখাই শেষ দেখা নয়।

এ ঘটনার ঠিক এক মাসের মাথায়, জেসনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই আমান্ডা স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটান। এরপর যখন আমান্ডা জেসনের কাছে যান, তখন জেসন নতুন কোনও সম্পর্কে জড়াতে অস্বীকার করেন। ঘটনাটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে। সূত্র : আনন্দবাজার।