শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদমজী ইপিজেডে ভবন নির্মাণকাজের সময় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ড

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে ভবনের নির্মাণকাজের সময় পাইলিং করতে গিয়ে গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার সকালে পলমল গ্রুপের হামজা ফ্যাশনের ভবন নির্মাণকাজের সময় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে আগুন ধরে যায়। সকাল থেকে ওই ভবনে আগুন জ্বলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন আমাদের সময়কে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাসগ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র‍্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ

জালিয়াতি মামলায় কারাগারে সাবেক টিভি কর্মকর্তা