,

ধরলার পানি বিপৎসীমার ওপরে, তিস্তা-ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে কুড়িগ্রামে ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। আর তিস্তা ও দুধকুমরসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির তোড়ে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড় মৌজার ব্যাপারীটারী এলাকায় ১ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

জানা গেছে, কুড়িগ্রামের চরাঞ্চলের ৪৫০টি চর ও দ্বীপ চরের হাজারখানেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সদর উপজেলার যাত্রাপুর, পাঁচগাছী ও ভোগডাঙ্গা, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন নারায়ণপুর, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, চিলমারীর নয়ারহাট ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস জানায়, ধরলার পানি বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কচাকাটা ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর, আওয়াল ও নাইমুল জানান, এবার বন্যার পানি আগাম আসায় মানুষ চরম বিপদে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সবকটি নদ-নদীর পানি আরও বাড়তে পারে। আগামী ২০ তারিখের পর পানি কমার সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না