,

বন্যায় প্লাবিত শাবিপ্রবি, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটে বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কিছু অংশ প্লাবিত হয়েছে। এ কারণে সব ধরনের ক্লাস ও পরীক্ষা ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢল থামছেই না। সময় যতই গড়াচ্ছে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ক্যাম্পাসে হাঁটু পর্যন্ত পানি জমেছে, পানি আরও বাড়ছে। এ পরিস্থিতি বিবেচনা করে ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ খোলা থাকবে। কোনো শিক্ষার্থী হলে থাকতে চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে।

উপাচার্য জানান, শিক্ষার্থীদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে যা যা ব্যবস্থা করা দরকার তা করতে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর ও হল প্রাধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সিলেটের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বন্যার পানি ঢুকছে। এতে সকাল সোয়া ১১টার দিকে ক্যাম্পাস বিদ্যুৎহীন হয়ে পড়েছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা-এককিলো রোড়, চেতনা-৭১, একাডেমিক ভবনগুলোর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, আবাসিক হলসহ প্রধান প্রধান সড়কগুলোর অধিকাংশ জায়গায় হাঁটু পর্যন্ত পানি উঠেছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না