সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তায় পানি বৃদ্ধি: বিপাকে রংপুরের বাদাম চাষিরা

news-image

রংপুর ব্যুরো : গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন রংপুরের বাদামচাষীরা। তারা ক্ষেত থেকে আগাম বাদাম ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। চাষীরা বলছেন, আগাম বাদাম ঘরে তুলার জন্য লোকসানের আশংকা করছেন তারা।
খোঁজ নিয়ে জানাগেছে, কয়েক দিনের ব্যবধানে অব্যাহত বৃষ্টিপাতে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে নদীর দুই কূল প্লাবিত হয়ে বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে করে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন বাদাম চাষীরা। তারা আগাম বাদাম তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বাদামচাষীরা জানান, চলতি মৌসুমে বাদামে ভালো ফলেন আশা ছিল। যদি আর এক সপ্তাহ পরে ক্ষেত থেকে বাদাম তোলা যেত তাহলে বাদাম ভালো পরিপক্ব হতো। সেই সঙ্গে ওজন বেশি হতো। কিন্তু নদীর পানি দ্রুত বাড়ার কারণে আগে বাদাম ঘরে তুলতে হচ্ছে। একারণে তারা লোকসানের আশংকা করছেন।

গঙ্গাচড়ার লক্ষীটারি এলাকার কৃষক মহুবার আলী জানান, এবার তিনি চলতি মৌসুমে ৩২ শতাংশ জমিতে বাদাম চাষ করেন। নদীর পানি আরও বেড়ে গেলে বাদামক্ষেত তলিয়ে গিয়ে পুরো বাদাম নষ্ট হয়ে যাবে বলে তুলে ফেলছি। কিন্তু বাদাম আরও এক সপ্তাহ ক্ষেতে থাকলে পরিপক্ব হতো। কিন্তু পানি ওঠার ভয়ে এই বাদাম আগাম তোলা হচ্ছে। একই কথা জানান, গঙ্গাচড়ার বিনবিনার চরের মোখলেছার মিয়া, কাউনিয়ার হারাগাছে চর নাজিরদহ গ্রামের মমিন মোল্লাসহ বেশ কয়েকজন কৃষক।

এব্যাপারে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, অসময়ে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। এতে বাদামসহ বেশ কিছু ফসলের ক্ষতি সাধন হয়েছে। বন্যা হতে পারে। সেই আশঙ্কায় চরের মানুষকে সতর্ক করা হচ্ছে।রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, তিস্তা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। তাই আগামী এক সপ্তাহে তিস্তার পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সর্তক করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা