,

আইডিআরএ’র চেয়ারম্যান মোশাররফের পদত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণও করেছে।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি, বিধি বহির্ভুতভাবে বীমা কোম্পানির শেয়ার বিক্রিসহ অর্থপাচারের অভিযোগ রয়েছে।

জানা গেছে, আজ বুধবার যেকোনো সময় আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে এম মোশাররফ হোসেনের পদত্যাগ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। সেইসঙ্গে আইডিআরএ’র নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। সংস্থাটির নতুন চেয়ারম্যান হচ্ছেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।

ড. মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিলে আইডিআরএ’র সদস্য নিযুক্ত হন। পরবর্তী সময়ে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন তিনি। মাত্র দুই বছর পার হতে না হতেই আইডিআরএর চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেন তিনি।

সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, এম মোশাররফ হোসেন ৪১ কোটি টাকা দুর্নীতি করেছেন। এ কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

একাধিক লাইফ বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য