,

ইভিএমের শব্দে ভয় পেয়ে ভোট বাদ দিয়ে কক্ষ ত্যাগ!

news-image

কুমিল্লা প্রতিনিধি : ইভিএমে অনভিজ্ঞতার কারণে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে ধীরগতিতে। আঙুলের ছাপ না মেলাসহ নানা অভিযোগ করছেন কিছু ভোটার।

এসব অভিযোগের মধ্যে মজার একটি ঘটনা ঘটেছে কুমিল্লা আলীয়া মাদরাসা কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের নারী ভোটার কেন্দ্রে।

জানা গেছে, ভোট দিতে গোপন কক্ষে ঢুকে এক নারী ভোটার। ইভিএম মেশিনের ইলেকট্রিক ব্যালটে চাপ দিতে শব্দ হয়। তখন ওই নারী ভোটার ভয় পেয়ে বেরিয়ে আসেন। যদিও পরে ভোট সম্পূর্ণ করতে তাকে আবারও গোপন কক্ষে পাঠানো হয়।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নাইমুর রহমান বলেন, সকালে এক নারী একটি ভোট দিয়ে গোপন কক্ষ থেকে বেরিয়ে আসেন। ব্যালটে চাপ দেওয়ার পর শব্দ শুনে তিনি ভয় পেয়ে যান। তার ভোট অসম্পূর্ণ থাকায় অন্য ভোটও নেওয়া যাচ্ছিল না। পরে তাকে বুঝিয়ে আবার ভোট দিতে গোপন কক্ষে পাঠানো হয়। এছাড়াও দুই নারী ভোটার ইভিএমের ইলেক্ট্রিক ব্যালটে চাপ দিতে গিয়ে নিচে ফেলে দেন।

তিনি বলেন, এখানে মোট ভোটার ২ হাজার ৭৮৮। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪০টি। পরীক্ষামূলক ভোটের সময় মাত্র পাঁচজন ছিলেন, যাদের তিনজন পুরুষ। তারা কেউ এখানকার ভোটার না। কেন্দ্রের ভোটাররা বুঝতে না পারায় অনেকের ভোট দিতে দেরি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য