,

যারা ভালোবেসে সফল বা ব্যর্থ তাদের জন্যই ‘তালাশ’ : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : যারা ভালোবেসে সফল বা ব্যর্থ হয়েছেন তাদের ‘তালাশ’ সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বুবলীর ভাষ্য, ‘এটা একটি সমসাময়িক সিনেমার গল্প। যারা ভালোবেসেছেন কিংবা যারা জীবনে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের সবার জন্য এই ছবিটি। এ ছাড়া যারা মিউজিক ভালোবাসেন তাদের কাছে ছবিটি খুব ভালো লাগবে। আমরা অনেকে ভালোবেসে কাজটি করেছি। আমার মতে, সৈকত নাসির ভাই খুব স্মার্ট একজন পরিচালক। দর্শকদের আহ্বান করব প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার।’

সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক আদর আজাদ। গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নির্মাতা শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান, জাকির হোসেন রাজু, চিত্রনায়িকা বুবলীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

অনুষ্ঠানে নায়ক আদর আজাদ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে ছবিতে অভিনয় করেছেন। এরই মধ্যে তার অভিনীত সুমন চরিত্রটি দর্শকদের কাছে পৌঁছে গেছে।’

সংবাদ সম্মেলনে সৈকত নাসির বলেন, ‘ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজেদের সর্বোচ্চ করেছেন। বাকিটা দর্শক হলে যাওয়ার পর বুঝতে পারবেন।’

উল্লেখ্য, সিনেমাটি আগামী শুক্রবার দেশের প্রায় ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য