,

অন্তত একটি করে গাছ লাগান : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোর ছাদে বাগান করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।’

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ গণভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘সেরা বৃক্ষ রোপণকারী ২০২১’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। তবে ছাদ তো আছে, নিজের বাসার ছাদে বাগান করেন।’

সরকারি অফিসগুলোর ছাদে বাগান করার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথমদিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারা দেশে এই কর্মসূচি পালন করে। জাতির পিতার নির্দেশে কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলা হয়। ১৯৯৭ সালে সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‌‘আওয়ামী লীগ দেশের চিন্তা করে, মানুষের চিন্তা করে। পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে।’ তিনি জানান, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে।

জাতির পিতা নিজে, দলীয় ও সরকারি উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কক্সবাজার সমুদ্র উপকূলের ঝাউগাছ স্বাধীন বাংলাদেশে জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ সংগঠনের নেতারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য