,

মৌসুমী যে সাফাই দিয়েছে, তা দেশের মানুষ জানে : সানী

news-image

শিমুল আহমেদ
সিনেমাপাড়ায় যখন চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে মৌসুমীর বক্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার। ওমর সানীর দাবি, তার স্ত্রী মৌসুমীকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিয়ে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে দ্বন্দ্বে জড়িয়েছেন সানী ও জায়েদ।

তবে আজ সোমবার মৌসুমী জানিয়েছেন, জায়েদ কখনোই তাকে অসম্মান করেনি, বরং মিথ্যা কথা বলছে ওমর সানী। জায়েদ অনেক ভালো ছেলে। এ ঘটনায় ওমর সানী কেন এত আনন্দ পাচ্ছেন, তা বুঝতে পারছেন না এই চিত্রনায়িকা।

মৌসুমীর ভাষ্য, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’

মৌসুমীর বক্তব্যের পর যোগাযোগ করা হয় ওমর সানীর সঙ্গে। তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘যে ব্যাপারে (জায়েদ খান) মৌসুমী সাফাই দিয়েছে তার সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ জানে, এই ব্যাপারে আমার কিছুই বলার নেই।’

মৌসুমীর বিষয়ে এই চিত্রনায়ক বলেন, ‘আমি আমার স্ত্রীর সম্পর্কে বলব, তার ব্যাপারে আমি কোনো নেগেটিভ কথা বলব না। তাকে আমি সম্মান করি… চলবে সারাটা জীবন। আমার ছেলেমেয়ে, ছেলের বউ তারাই উত্তর দেবে। জায়েদ খানের সত্যতা কতটুকু এটা তারাই বলবে। তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণের প্রমাণ আছে।’

মৌসুমীকে জায়েদ খান বিরক্ত করছেন বলে দাবি করেছেন ওমর সানী। তবে মৌসুমী তা অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সানী বলেন, ‘আমি এখনো অটল। সে (মৌসুমী) অস্বীকার করবে, করছে কী করছে না—এটা তার ব্যাপার। আমি আমার জায়গায় অটল এবং আমার ছেলেমেয়ে এর উত্তর দেবে।’

এদিকে, চলচ্চিত্রপাড়ায় ইতোমধ্যেই কথা রটেছে যে, ওমর সানী ও মৌসুমীর সংসারজীবন এখন ভালো যাচ্ছে না। দূরত্ব বেড়েছে এই তারকা দম্পতির মধ্যে।

উল্লেখ্য, গেল শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খান। অনুষ্ঠানে পিস্তল বের করে সানীকে গুলি করার হুম‌কি দেন জায়েদ। যদিও আগে অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে তাকে চড় মারেন সানী। এ সময় জায়েদের উদ্দেশে সানী বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করবি না।’ জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য