সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীতে বাস-পিকআপের সংঘর্ষ, চালকসহ আহত-৮

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর নগরীতে বাস-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাস ও পিকআপচালকের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর নব্দীগঞ্জ এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা পরিবহন বাসটি রংপুরের দিকে যাচ্ছিল। ওই বাসে চক্ষু হাসপাতালের কিছু রোগী ছিল। বাসটি নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সংর্ঘষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এ ঘটনায় উভয় গাড়ির চালকসহ বাসে থাকা অন্তত ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি’র মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হাসান। তিনি জানান, পিকআপের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপটি উদ্ধার করে থানা হেফজতে নেওয়া হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে বাস ও পিকআপ চালকের অবস্থা আশঙ্কাজনক।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা