,

ভারতে আলেমদের টিভি টকশোতে না যেতে পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল সারা ভারত। এর মধ্যেই মুসলিম বুদ্ধিজীবী ও মৌলভীদের টেলিভিশন টকশোতে অংশ না নিতে পরামর্শ দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি)। গত শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, টিভি টকশোতে গিয়ে ইসলামের কোনো উপকার করতে পারবেন না। বরং চ্যানেলগুলো পরোক্ষভাবে ইসলাম ধর্ম ও মুসলিমদের খাটো করার চেষ্টা করবে। এ ধরনের অনুষ্ঠান বর্জন করলে চ্যানেলের টিআরপি প্রভাবিত হবে এবং তারা ‘কাঙ্ক্ষিত ফলাফল’ অর্জনে ব্যর্থ হবে।

স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতে এআইএমপিএলবি একটি গুরুত্বপূর্ণ সংস্থা। স্বার্থ রক্ষায় লড়াইয়ের পাশাপাশি তারা মুসলিম সম্প্রদায়কে নানাভাবে পরামর্শ দিয়ে থাকে।

এআইএমপিএলবি’র মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস বলেছেন, কিছু টিভি চ্যানেল আছে যারা কোনো সমস্যা বোঝার জন্য বা কোনো উপসংহারে পৌঁছানোর জন্য এ ধরনের বিতর্ক করছে না। এগুলো শুধুই সাম্প্রদায়িক ভিত্তিতে সমাজকে মেরুকরণ করার জন্য পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, তারা প্রায়ই একটি নির্দিষ্ট সম্প্রদায়, ধর্ম এবং বিশেষ ব্যক্তিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে। যেমন, নূপুর শর্মা বিতর্ক। মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে অপমান করে তিনি শুধু ভারতীয় মুসলমানদেরই নয়, সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। ফলে এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া অনিবার্য ছিল, যা ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

গত মাসে একটি টিভি টকশোতে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের মধ্যে এই বিবৃতিতে দেওয়া হলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য