,

পদ্মা সেতুর অনুষ্ঠানে আসবে ১০ লাখের বেশি মানুষ : চিফ হুইপ

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দলটি স্পিডবোটে এসে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলটি জনসভায় সারা দেশ থেকে নৌযানে আসা মানুষের জন্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে দেখেন। এ সময় তারা লঞ্চ ঘাট ও জনসভাস্থল পরিদর্শন করেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর সঙ্গে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে আরও চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতারা আসছেন। ১০ লক্ষাধিক মানুষ জনসভায় আসবে। তাদের সুযোগ-সুবিধা নিয়ে তারা কাজ করছেন। দক্ষিণাঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ এখানে আসবেন তারা যেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারেন তার সকল সুযোগ-সুবিধা করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘আমার ধারণা ১০ লাখের অনেক বেশি মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় আসবেন। সারা দেশের মানুষই সেদিন পদ্মা সেতুর জনসভার দিকে সরাসরি সম্পৃক্ত থাকবে। ‘

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য