,

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন, দ্রুত নিভিয়ে ফেলায় রক্ষা

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মায় ‘বেগম রোকেয়া’ নামের একটি চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে একটি কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর পৌনে ৫টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি শরীয়তপুরের মাঝিকান্দি চ্যানেলে প্রবেশ করতেই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন সংশ্লিষ্টরা। চালক দ্রুত চালিয়ে নিয়ে মাঝিরকান্দি ঘাটে ফেরি ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেন।

ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরিটিতে ৩৫-৪০টি যানবাহন এবং বেশকিছু সংখ্যক যাত্রী ছিল। সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। ফেরি সার্ভিস স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য