,

‘এভাবে চললে আর এক বছর যুদ্ধ করতে পারবে রাশিয়া’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বর্তমানে ইউক্রেনে যে গতিতে যুদ্ধ করছে এভাবে চলতে থাকলে মাত্র এক বছর যুদ্ধ করতে পারবে। কারণ রাশিয়ার উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে বলে দাবি করেন ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রধান পরিচালক ভাদইয়াম স্কিবিটস্কি।

তিনি বলেন, বর্তমানে রাশিয়া সামরিক অভিযানে মিসাইল হামলার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। আর যেখানেও হামলা করছে সেখানে ব্যবহার করছে ‘কেএইচ-২২’ রকেট।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ভাদইয়াম স্কিবিটস্কি বলেন, কেএইচ-২২ রকেট পুরনো সোভিয়েত আমলের অস্ত্র। ১৯৭০ সালের দিকে রকেটগুলো তৈরি করা হয়েছিল। এ থেকেই বোঝা যায় রাশিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে।

তবে আশঙ্কা প্রকাশ করে এ কর্মকর্তা বলেন, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের সবকিছু, শুধুমাত্র ইউক্রেন নয়। একটা সময় রাশিয়া হামলা বন্ধ করে দেবে। তখন পশ্চিমাদের রাশিয়া বোঝানোর চেষ্টা করবে যেন তাদের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু কয়েকদিন বিরতির পর তাদের আগ্রাসন শুরু করবে। সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য