,

ঘুষের টাকা ফিরিয়ে দিতে চান তিনি

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তা আজগর আলী ভান্ডারিয়া উপজেলার ভূমি অফিসের সাবেক সার্টিফিকেট পেশকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঘুষের টাকা ফিরিয়ে দিবেন বলে স্বীকার করেছেন।

আজগর আলী বর্তমানে মঠবাড়িয়া ভুমি অফিসে কর্মরত রয়েছেন।

অভিযোগ রয়েছে, গত আট মাস আগে সে ভান্ডারিয়া পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন হাওলাদারের জমির নামজারি করে দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা ঘুষ নেয়। কিন্তু কাজ না করে তিনি বদলি হয়ে মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসে চলে যান। গত বৃহস্পতিবার বিকালে তিনি ভান্ডারিয়া ভূমি অফিসে আসলে তার পথ রোধ করে চেচাঁমেচি শুরু করে জাহাঙ্গীর হোসেন।

বিষয়টি এ্যাসিল্যান্ডের গাড়ি চালক মো. আল আমিন দেখতে পেয়ে তাদেরকে ভূমি অফিসের একটি কক্ষে নিয়ে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন। এক পর্যায় গাড়ি চালক আল আমিন ও অফিসের অন্যদের মধ্যস্ততায় সকল ঘুষের টাকা ফেরৎ দিতে স্বীকার হয় আজগর আলী।

এ বিষয় জানতে চাইলে ভান্ডারিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) রুমানা আফরোজ বলেন, ‘তার কাছে অনেকে টাকা পাবে জাহাঙ্গীর হোসেন। আমি জানতে পেরে তাকে ডেকে পাঠিয়ে টাকা ফেরৎ দিতে বলেছি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য