,

দ্রুত বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর

news-image

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীদের হামলায় রাজধানীর মোহাম্মদপুর থানার ওসিসহ ২ পুলিশ আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক কামরুজ্জামান।

আহত ২ পুলিশ হলেন,মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও একই থানার উপপরিদর্শক কামরুজ্জামান। তারা রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিদর্শক কামরুজ্জামান জানান, আজ দুপুরে ঢাকা উদ্যান এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন বিক্ষোভকারীরা। এ সময় ওসি আবুল কালাম আজাদ ও এএসআই কামরুজ্জামান তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করলে বিক্ষোভকারীরা তাদের ওপর চড়াও হন এবং তাদের কিল ঘুষি দেন।

পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য