,

১৬ বছর পর জানলেন ৩ সন্তানের বাবা তিনি নন

news-image

অনলাইন ডেস্ক : চীনে বিয়ের ১৬ বছর পর বিবাহ বিচ্ছেদ চেয়েছেন চেন (৪৫) নামের এক ব্যক্তি। চীনের সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির তিন সন্তান। কিন্তু পিতৃত্ব পরীক্ষার পর জানা যায়, তিন মেয়ের একটিও তার নয়। এরপরই চেন তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

গতকাল বুধবার চীনের জিয়াংসির রেডিও ও টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের চেন তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বাস করতেন। কিন্তু তিনি তার পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন অডিও ও ভিডিও কলের মাধ্যমে। হঠাৎ চেনের স্ত্রী ইউ তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিলে এবং এড়িয়ে চলা শুরু করলে তার সন্দেহ শুরু হয়।

মার্চের ১ তারিখে চেন ইউয়ের জিপিএস লোকেশন ট্রাক করে দেখেন, ইউ পূর্ব চীনের একটি হোটেলে অবস্থান করছে। পরের দিন সকালে ইউকে এক ব্যক্তির সঙ্গে হোটেল থেকে বের হতে দেখেন চেন এবং তিনি জানতে পারেন, ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রী ইউয়ের সম্পর্ক রয়েছে।

পরে পিতৃ টেস্টে জানা যায়, চেনের ছোট মেয়ের বাবা চেন নন। তবুও সংসার টেকাতে বাচ্চাদের নিয়ে একসঙ্গে থাকতে ইউকে মাফ করে দিয়ে সংসার করার ভেবেছিলেন চেন। কিন্তু পরের টেস্টে চেন জানতে পারেন, তার অন্য দুই মেয়েরও বাবা তিনি নন।

সাক্ষাৎকার দেওয়ার সময় মাথায় হাত রেখে চেন কেঁদে কেঁদে বলে, ‘তিনটির একটিও আমার সন্তান নয়। আমি এখন বিবাহ বিচ্ছেদ চাই।’এই টেস্টের ফলাফল জানার পর থেকে ইউ পলাতক রয়েছেন।

তবে ইউয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি মনে করি না আমি চেনকে প্রতারণা করেছি। সন্তান জন্ম দিতে অক্ষম এ রকম অনেক দম্পতি আছেন যারা সন্তান দত্তক নেন।’

ইউ বলেন, ‘দয়া করে আমাকে একটু সহানুভূতি দেখান। আমার তিন মেয়ে চেনকে কয়েক বছর ধরে ‘বাবা’ ডাকে। কিন্তু সে এখন বলছে, মেয়েরা তার নিজের নয়। তাহলে মানুষ ও প্রাণির মধ্যে কোনো পার্থক্য রইল কি করে?’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না