,

মদ না পেলেই ‘অনশন’ করে মোরগ

news-image

অনলাইন ডেস্ক : কখনও শুনেছেন যে মোরগ মদ খায়? শুধু তাই নয়, মদ না পেলে মোরগটি রীতিমতো অনশন করে অর্থাৎ সেদিন আর অন্য কোনো খাবার খায় না সে।অবিশ্বাস্য হলেও এমনই একটি মোরগের খোঁজ মিলেছে ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার পিপারি গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মোরগটির মালিক পিপারি গ্রামে ভাউ কাটোরে। যিনি কোনো দিন মদ ছুঁয়ে দেখেননি, সেই তাঁকেই মোরগকে মদ খাওয়াতে প্রতি মাসে ২ হাজার টাকা করে খরচ হচ্ছে!

এখন প্রশ্ন জাগতে পারে কীভাবে মোরগটি মাদকাসক্ত হলো? কাটোরে বলেন, হঠাৎ এক দিন মোরগটি খাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। তখন গ্রামেরই এক বাসিন্দা কাটোরেকে পরামর্শ দেন মহুয়ার মদ খাওয়ালে মোরগের স্বাস্থ্য ভালো হবে। ঠিক মতো খাবারও খাবে। এরপর তিনি খাবারের সঙ্গে কিছুটা মহুয়ার মদ মিশিয়ে দেন।

কাটোরে বলেন, সেই পরামর্শ যেন জাদুর মতো কাজ করেছিল! মদসহ খাবার খেয়ে নিয়েছিল মোরগটি। কিন্তু সেই কৌশল যে পরবর্তী সময়ে অভ্যাসে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারেননি তিনি।

মোরগটির মালিক বলেন, কয়েক দিন খাবারের সঙ্গে মহুয়ার মদ এবং দেশি মদ মিশিয়ে দেওয়া হলে খাবার খেয়ে নিত মোরগটি। এভাবে ধীরে ধীরে মদে আসক্ত হয়ে পড়ে সেটি। তারপর থেকে মোরগটিকে নিয়মিত মদ খেতে দিতে হয়।

কাটোরে জানিয়েছেন, যে দিন মদ দেওয়া হবে না, সে দিন দানাপানিও ছুঁয়ে দেখবে না মোরগটি। তারপর থেকেই নিয়মিত দেশি মদ খাওয়াতে হচ্ছে মোরগটিকে। দেশি মদ না পেলে বিদেশি মদ দিতে হয় বলে জানিয়েছেন কাটোরে। আর এর জন্য মাসে ২ হাজার টাকা খরচ হচ্ছে তার।

মোরগকে নেশা ছাড়াতে প্রাণিসম্পদ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন কাটোরে। চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন, মোরগকে ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে। যার গন্ধ অনেকটাই মদের মতো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য