,

কনটেইনার সরাতেই মিলল পোড়া মরদেহ, মাথার খুলি

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপো থেকে আরো একজনের পোড়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়াও একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে এদিন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ডিপো থেকে মরদেহ দুটির দেহাবশেষ উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যার দিকে কনটেইনার অপসারণের সময় একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আগুনে সম্পূর্ণ ঝলসে গেছে। এছাড়াও অপর একটি মাথার খুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিএম ডিপোতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ একটি কনটেইনার অপসারণের সময় দুটি মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়। এই দুটি দেহাবশেষকে মরদেহ হিসেবে গণনা করা হবে। এ নিয়ে সীতাকুণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

প্রসঙ্গত, গত শনিবার রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোর একটি কনটেইনারে আগুনের সূত্রপাত ঘটে। তার দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মী রয়েছেন। এছাড়া তিনজন এখনো নিখোঁজ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না