,

ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন। তারা দুজনই যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে অনুষ্ঠিত হওয়া ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে আজ বিকেলে উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্ক হলে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় হামলায় উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ সময় ফাতেমা মনিরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা আমাদের সময় অনলাইনকে বলেন, নাসির ব্রাজিল ও ফাতেমা মনির আর্জেন্টিনা দলের সমর্থক। তাদের সন্তানেরাও একই দলের সমর্থক। দুদিন প্রিয় দলের খেলা হয়েছে। সেই খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য