,

প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে ডিপিডিসি’র অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রাহক সেবার মান উন্নত করতে সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্রবার ও শনিবার প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এজন্য গ্রাহকদের নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজ বুধবার সকালে গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিস্টেম আপগ্রেশনের জন্য আগামী শুক্রবার সকাল ৮টা হতে শনিবার রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ১৬১১৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য