,

বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪৪

news-image

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাসুদ রানা (৩৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।

আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মাসুদ রানা জামালপুর সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।

চমেক হাসপাতালে দায়িত্বে থাকা জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে ৭২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।

জানা গেছে, ওই ডিপোতে থাকা প্রায় সাড়ে চার হাজার কনটেইনারের মধ্যে ২৭টি বিপজ্জনক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। যেগুলোতে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক পদার্থ রয়েছে। এর মধ্যে আটটি কনটেইনার পুড়ে গেছে। পুড়ে যায়নি অথচ অরক্ষিতভাবে ছিল এমন সাতটি কনটেইনার ইতোমধ্যে আলাদা করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু আরও ১২টি রাসায়নিক কনটেইনার অচিহ্নিত অবস্থায় রয়েছে। ফলে এখনো ঝুঁকি নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য