,

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানার মালুম মসজিদ এলাকার ওই কারখানায় আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কফিল উদ্দিন জানান, ভোরে ওই জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। ভয়াবহ এ আগুন ৭২ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না