সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিং পরানো হলো সংগীতশিল্পী পলাশের হার্টে

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ সাজ্জাদের হার্টে রিং পরানো হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী মনি জামান। তিনি জানান, গতকাল সোমবার রাতে অসুস্থবোধ করেন পলাশ। এরপর তিনি তার বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে ইউনাইটেড হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে অসুস্থতার কথা স্বজনদের জানান।

মনি জামান আরও জানান, পলাশের হার্টে একটি ব্লক ধরা পড়ে। পরে তার হার্টে একটি রিং পরানো হয়।

তিন দশকের সংগীত ক্যারিয়ারে দুই শতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে পলাশের। এর ভেতর একক অ্যালবামের সংখ্যা ৩০-এর অধিক। তার প্লেব্যাকের সংখ্যা এক হাজারের মতো।পলাশ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

নব্বই দশকে ‘অরবিট’ নামের ব্যান্ডদল গড়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন পলাশ। এরপর আধুনিক, ফোক, হারানো দিনের গান, রিমিক্স, র‌্যাপ গানসহ সংগীতের বেশিরভাগ ক্ষেত্রে তার সফল পদচারণা রয়েছে।