,

নিহত ফায়ারলিডার এমরানের লাশ কচুয়ায় দাফন

news-image

চাঁদপুর প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিহত এমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামের নিজ বাড়ির গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সোমবার রাতে নিহতের মরদেহ তার নিজ গ্রামে পৌঁছায়।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, নিহত এমরান হোসেন মজুমদার সীতাকুন্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে তিনি মারা যান।

জানাজায় চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম, ইউএনও মোতাছেম বিল্যাহ, কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাহাতাব মন্ডল, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারগুলো একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না