,

সবুজ গাছপালার কাছাকাছি থাকলে স্ট্রোকের ঝুঁকি কমে

news-image

অনলাইন ডেস্ক : প্রতি বছর সারাবিশ্বে অসংখ্য মানুষের মৃত্যু হয় স্ট্রোকে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনচর্চা আর খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে অনেকটাই কমানো যেতে পারে প্রাণঘাতী এই রোগের ঝুঁকি।

সম্প্রতি স্ট্রোক প্রতিরোধে আরও একটি দিক উন্মোচিত করলেন বিজ্ঞানীরা। স্পেনের একদল গবেষকের দাবি, প্রকৃতির কাছাকাছি থাকতে পারলে অনেকটাই কমে স্ট্রোকের ঝুঁকি।

স্পেনের কাতালোনিয়ার গবেষকরা ৩৫ লাখেরও বেশি মানুষের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেছেন। গবেষণা বলছে, যে ব্যক্তিরা অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের ৩০০ মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ কম।
কিন্তু কেন এমন হয়? নিশ্চিতভাবে বলতে না পারলেও বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃতির পরশ একাধিক উপায়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সহায়তা করে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে ও চাপ কমাতে চারপাশে গাছপালা থাকা খুবই জরুরি। পাশাপাশি আশেপাশে বাগান থাকলে মানুষের মধ্যে হাঁটাহাঁটির উৎসাহও বৃদ্ধি পায়। যা শারীরিকভাবেও ভাল রাখে শরীর। পাশাপাশি, গাছপালা বেশি থাকলে পরিবেশ দূষণের মাত্রা কম থাকে। গবেষকদের দাবি, পরিবেশ দূষণের মাত্রা বাড়লে বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। সূত্র: মিলওয়াকিনস, নিউজ মেডিকেল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য