,

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল সোমবার রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এন.এম. মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকর্মীরা বিধ্বস্ত বাস থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য