,

বৈঠকের মধ্যেই ডোমিনিকান মন্ত্রীকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : ডোমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘনিষ্ঠ এক বাল্যবন্ধুর গুলিতে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে দেশটির সরকারের একজন মুখপাত্র।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, হামলার শিকার হওয়ার সময় ৫৫ বছর বয়সী অরল্যান্ডো জর্জ মেরা নিজের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন। সে সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় ছয়টি গুলির শব্দ শোনা যায়।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো জানান, মন্ত্রীকে তার শৈশবের এক বন্ধু কার্যালয়ে হত্যা করেছেন। তার নাম মিগুয়েল ক্রুজ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বিবিসি বলছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিগুয়েল ক্রুজকে আটক করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

এদিকে, হত্যাকাণ্ডের পর নিজের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি লুইস আবিনাডার। বিবৃতিতে তিনি জর্জ মেরার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, তিনি তার ভালো বন্ধুর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন।

প্রসঙ্গত, অরল্যান্ডো জর্জ একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি প্রাক্তন ডোমিনিকান রাষ্ট্রপতি সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে এবং তার বোন আবিনাডার প্রশাসনের একজন সহমন্ত্রী। জর্জ একজন আইনজীবী, যিনি ২০২০ সালের আগস্টে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নিযুক্ত হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য