,

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধে কী পদক্ষেপ: হাইকোর্ট

news-image

দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধের বিষয়ে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আগামী ৯০ দিনের মধ্যে গৃহিত পদক্ষেপ জানাতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (৬ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

বিপুল বাগমার জানান, ২০১৯ সালের ১১ নভেম্বর ইউজিসি দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স বন্ধ করাসহ কিছু পরামর্শ দেয়। ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মেনে চলতে আইনগতভাবে বাধ্য থাকলেও তা প্রতিপালন করেনি। এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) অনুসন্ধান করে জানতে পারে যে, ইউজিসির পরামর্শ না মেনেই বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব ইচ্ছায় সান্ধ্যকালীন কোর্স চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে গত ৩১ জানুয়ারি ক্যাব আচার্যের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করেন, যা ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়।

এরপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ২৯ মে ক্যাব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। আজ ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।

বিপুল বাগমার বলেন, ইউজিসিকে আগামী ৯০ দিনের মধ্যে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি আদেশ ও বিধান মতে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলেছেন আদালত।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে মর্মে এসব কোর্স বন্ধে সুপারিশ করেছিল ইউজিসি। ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

এছাড়া দ্রুত অ্যাক্রিডিটেশন কাউন্সিল আন্তর্জাতিক মান অনুসরণ করে সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ও চলমান প্রোগ্রামগুলোর অ্যাক্রিডিট করার সুপারিশ করা হয়েছে।

এতে সুপারিশ সংবলিত বার্ষিক প্রতিবেদন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করে ইউজিসির একটি প্রতিনিধিদল। এ দলের নেতৃত্ব দেন ইউজিসির চেয়ারম্যান।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করতে চায় ইউজিসি। সংস্থাটি দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় বেসরকারি উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু করতে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করে।

পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় আইন-২০১০ যুগোপযোগী করার সুপারিশ করেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না