,

চ্যালেঞ্জ নিয়ে নতুন অভিজ্ঞতায় মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বছর জুড়ে শুটিং নিয়েই ব্যস্ত থাকেন। তবে নতুন নতুন চরিত্রে নিজেকে প্রতিনিয়ত তৈরি করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এই তারকা। হাজির হতে যাচ্ছেন অ্যাম্বুলেন্স চালকের ভূমিকায়।

নাম ঠিক না হওয়া এই নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন। রচনা করছেন-চিত্রনাট্য জাহান সুলতানার। এটি আসন্ন ঈদুল আজহায় প্রচার হবে।

গত শনিবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হচ্ছে। আজ শেষ দিনের শুটিং চলছে। ভিন্নধর্মী এই চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন।

তিনি বলেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কী জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র; আশা করি ভালো লাগবে।’

সাধারণত নারী অ্যাম্বুলেন্স চালক দেখা যায় না। কিন্তু গল্পে জীবনের এক করুণ ঘটনা তাকে অ্যাম্বুলেন্স চালক হতে বাধ্য করেছে বলে জানিয়েছেন নির্মাতা।

পরিচালক অনন্য ইমন বলেন, ‘এই নাটকে ভিন্ন এক মেহজাবীনের দেখা পাবেন দর্শক। আশা করছি, ঈদে দর্শকদের কাছে নাটকটি বেশ ভালো লাগবে।’ নাটকটিতে মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করছেন সুদীপ বিশ্বাস দীপ, জিয়াউল হাসান কিসলু ও রেশমাসহ অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য