,

বিস্ফোরণে নিহত ফায়ারম্যান আলাউদ্দিনের দাফন সম্পন্ন

news-image

নোয়াখালী প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার ভাটিয়ারিতে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে কর্মরত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. আলাউদ্দিনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ৮টায় স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের বড় মুন্সি বাড়ির আব্দুর রশিদের ছেলে।

১৫ বছর আগে ফায়ারম্যান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি নেন আলাউদ্দিন। তার প্রথম কর্মস্থল ছিল ঢাকা। পরবর্তী সময়ে ফেনী, চট্টগ্রামর আগ্রাবাদ, নোয়াখালীর সোনাইমুড়ী, কুমিল্লা এবং সর্বশেষ চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশন।

এদিকে, ফায়ারম্যান আলাউদ্দিনের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য