,

পুলিশের সঙ্গে গার্মেন্ট শ্রমিকদের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

এ সময় মিরপুর ১৩ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শ্রমিকরাও মারমুখী হয়ে উঠে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তায় আছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য