,

ভারতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গতকাল রোববার রাজ্যটির উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে ঘটে ভয়ঙ্কর এ দুর্ঘটনা। বাসটিতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে।

ডিজিপি অশোক কুমার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, এ ব্যাপারে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য