,

নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলা, বহু হতাহত

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে নাইজেরিয়ার ওন্ডো রাজ্যে। সেখানে একটি ক্যাথলিক গির্জায় বন্দুক হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আজ রবিবার এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বন্দুক হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার ওওতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে বন্দুকধারীরা হামলা চালায়।’

তবে স্থানীয়দের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে বলা হয়, বন্দুকধারীরা প্রার্থনাকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং গির্জায় বিস্ফোরক ছুড়ে মারে। তবে হামলাকারীদের নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে, এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, তিনি যখন ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বন্দুক হামলা ও বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।

সূত্র : বিবিসি, আল জাজিরা ও দ্য গার্ডিয়ান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য