,

পাবনায় শোলার মিলে আগুন, বড় ক্ষতির শঙ্কা

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ার কৈটলা ইউনিয়নের মানিকনগরে কিউলিন ইন্ডাস্ট্রিতে (শোলা বা পাটকাঠির মিল) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, গতকাল রবিবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এই মিলে শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে চায়নাতে রপ্তানি করা হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব না হলেও ফায়ার সার্ভিসের ধারণা ৫ লক্ষাধিক টাকার ক্ষয় হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য