,

স্বাস্থ্যখাতে এবার বরাদ্দ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাজেটে স্বাস্থখাতে বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। যতটুকু জেনেছি, গত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্যখাতে বেশি বরাদ্দ হবে। আমরা চেষ্টা করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে আরও বেশি বরাদ্দ পায়।’

রোববার (৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র‍্যান্ড বলরুমে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘নিউরোলজিক্যাল বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন’ এ সম্মেলনের আয়োজন করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রয়োজন অনেক। কিন্তু সারাদেশে নিউরোসার্জন মাত্র ২১০ জন। নার্স, টেকনোলজিস্ট দরকার। একটি প্রস্তাব পাঠানো হয়েছে। করোনা বিশ্বজুড়ে অনেক প্রভাব ফেলেছে। করোনার মধ্যে ১৫ হাজার নার্স, ১০ হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছে। একই সমেয় ৮ বিভাগে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের সব ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। এখন বিভাগের দিকে নজর দিতে হবে। আমরা ডি-সেন্ট্রালাইজেশনের (বিকেন্দ্রিকরণ) দিকে নজর দিচ্ছি। সমালোচনা অনেক হয়েছে। কিন্তু করোনা এমন একটি ভাইরাস, যা সম্পর্কে কারোরই জানা ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আট দফা তাদের মত পাল্টিয়েছে। ভারতে পাঁচ লাখ ও আমেরিকায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সেই তুলনায় বাংলাদেশে অত্যন্ত কম। গত দুই থেকে আড়াই মাস দেশে কোনো মৃত্যু নেই।’

সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য