,

মালিক পক্ষের অসহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে : ফায়ারের ডিজি

news-image

সীতাকুণ্ড প্রতিনিধি : সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, বিএম কনটেইনার ডিপোর মালিক পক্ষের অসহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে। কোন কনটেইনারে কি পণ্য আছে তা নিশ্চিত হতে হবে। তবে মালিক পক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।

মহাপরিচালক আরও জানান, আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই তাদের পাঁচজন কর্মী নিহত এবং গুরুতর আহত ২১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। আগুন নেভানোর সময় কনটেইনার বিস্ফোরিত হচ্ছে। যে কারণে কোনো কনটেইনারে কি পণ্য আছে তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

কিন্তু বিএম কনটেইনার ডিপো বা স্মার্ট গ্রুপের মালিক পক্ষ বা কোনো কর্মকর্তা সহযোগিতা করছে না, বলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বিএম কনটেইনার ডিপো স্মার্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান বলে জানা গেছে।

এদিকে, একই কথা বলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোর মালিক পক্ষ কোনো রকম সহযোগিতা করছে না। যে কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বিলম্ব হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য