,

বিস্ফোরণে পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যসহ ২ জনকে ঢাকায় প্রেরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ সদস্য ও তার আরেক সহকর্মীকে ঢাকায় পাঠানো হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম মো. তুহিন। তিনি সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল। তার সঙ্গে একই থানার গুরুতর আহত কনস্টেবল কামরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ছাড়া আরও পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত তুহিন ও কামরুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের ১০ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য