,

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।

শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ সভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদসহ অনেক বক্তব্য রাখেন।

সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে, একই দাবিতে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য