,

এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আলম মিয়া (৫০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার ভোর ৫টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পাশে থাকা আলম মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। ঘাতক ট্রাকের চালকও গুরুতর আহত হন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।

সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না