সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে হামলা করে ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন : মাখোঁ

news-image

আমিরাতে লটারি জিতলেন বাংলাদেশি যুবক
অনলাইন ডেস্ক : বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি দেশটিতে লটারি জিতে আলোচনায় এসেছেন প্রবাসী বাংলাদেশি এক যুবক। তিনি লটারিতে জিতেছেন ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ টাকা।

গতকাল শুক্রবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আরিফ খান (৩৬) নামের ওই যুবক বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে।

আরিফ বলেন, ‘গত ২৭ মে জীবনে প্রথমবারের মতো ‘মাইটি ২০ মিলিয়ন’ র‍্যাফেল ড্রয়ের টিকিট কিনি। এর আগে, আমি কখনো কোনো লটারির টিকিট কিনিনি। আমি শুধু আমার ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম।’

বিশাল এই অর্থ পুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।