,

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত থেকে এক আসামীর পলায়ন ,৪ পুলিশ ক্লোজড

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত থেকে সেলিম মিয়া (৫০) নামে চার বছরের সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যাবার ঘটনায় চার পুলিশকে ক্লোজড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামী সেলিম বিজয়নগর উপজেলার কাশেমপুর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি মাদক (গাজা) মামলায় চার বছরের সাজা প্রাপ্ত আসামী। সেলিম দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
আদালতের পুলিশ সুত্রে জানা গেছে, গত বুধবার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে ২০০৮ সালের গাজার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল তিনটায় তাকে আদালতে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় আদালত থেকে আসামীদের জেলা করাগারে পাঠানোর সময় গননায় একজন আসামী কম পায় আদালত পুলিশ। পরে সেলিমের পালিয়ে যাবার বিষয়টি বুঝতে পারে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য আদালতের চার পুলিশকে আদালত থেকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
তারা হলেন-আদালতের সহকারি শহর উপ পরিদর্শক (এটিএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল জহিরুল  ইসলাম, আব্দুল হামিদ ও মোস্তাফিজুর রহমান।
আদালতের পরিদর্শক কাজী দিদার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ