,

আজ থেকে শুরু বুস্টার ডোজ সপ্তাহ

news-image

করোনা ভাইরাস প্রতিরোধে আজ শনিবার ৪ থেকে দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ শুরু হচ্ছে। এতে ১৮ বছর ও তদুর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

৪ থেকে ১০ জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে করোনা ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা কার্ড।১০ জুন পর্যন্ত এই বুস্টার ডোজ সপ্তাহ চলবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা নিয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৩২২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ১১ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ১০৬ জন। আর করোনার তৃতীয় বা বুস্টার ডোজের টিকা নিয়েছে এক কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৮০২ জন। এ হিসাবে দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ নেননি এমন লোকের সংখ্যা প্রায় ৯ কোটি ২৫ লাখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য