শেষ মুহূর্তের গোলে হার এড়াল পর্তুগাল

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে সেভিয়ায় স্পেন ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতেই আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। শেষ দিকে এসে বদলি হয়ে নামা হোর্তার গোলে সমতায় ফেরে পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই দারুণ সব আক্রমণে খেলা জমিয়ে রাখে স্পেন। এরই ধারবাহিকতায় ২৫তম মিনিটে এগিয়ে যায় দলটি। পাবলে সারাবিয়া থেকে বক্সে বল পেয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মোরাতা। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের শিষ্যরা।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই আধিপত্য বজায় রাখে স্পেন। অপরদিকে, সমতায় ফিরতে মরিয়া পর্তুগাল উল্লেখযোগ্য কোনো সুযোগই পাচ্ছিল না। মিডফিল্ডর ওতাভিওর বদলি হয়ে মাঠে নেমে ছায়া হয়েই থাকলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষদিকে এসে চমক দেখান হোর্তা। ৮২তম মিনিটে জোয়ান কানসেলোর ক্রস থেকে বক্সে বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন সাত বছর পর দলে ফেরা এই ফুটবলার।

আগামী রোববার নেশন্স লিগের পরবর্তী ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হবে স্পেন। ওই দিনে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার