,

রাশিয়ার ধনকুবেরদের ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিতে দেশটির অভিজাত ও ধনকুবেরদের ‘ব্যবহার করছেন’ বলে একটা অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের। পুতিনের এমন কিছু পদক্ষেপ বন্ধ করার জোর চেষ্টার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ধনকুবেররা বিলাসবহুল সম্পদ ব্যবহার করার জন্য বেনামে বিশ্বজুড়ে অর্থ লুকিয়ে রেখে স্থানান্তর করার চেষ্টা করছে।

মার্কিন নিষেধাজ্ঞার এবারের তালিকায় রয়েছে প্রমোদতরীর একটি ব্রোকারেজ ফার্ম, একাধিক রুশ কর্মকর্তা এবং পুতিনের একাধিক ঘনিষ্ঠজন। সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

প্রমোদতরীগুলোর মধ্যে রয়েছে—রুশ পতাকাবাহী গ্রেসফুল এবং কেম্যান দ্বীপপুঞ্জের পতাকাবাহী অলিম্পিয়া। পাশাপাশি আরও দুটি তরী—শেলেস্ট ও নেগা। তরীদ্বয় একটি রুশ কোম্পানির মালিকানাধীন।

হোয়াইট হাউস বলছে—ফাঁকি ঠেকাতে, আমাদের নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠোর করতে এবং পুতিন ও তার সমর্থকদের ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার ঘোষণা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং যারা রুশ আগ্রাসনকে সমর্থন করে, তাদের কাছ থেকে যেমন জবাবদিহি চাওয়া হচ্ছে, তেমনই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না